রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী কবি, গীতিকার ও প্রতিবাদী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি মূলত প্রতিবাদী কবিতা ও দেশাত্মবোধক গানের জন্য বিশেষভাবে স্মরণীয়। তাঁর কবিতা ও গান স্বৈরাচারবিরোধী আন্দোলনে শক্তিশালী ভূমিকা রেখেছে।
Read more
আল মুজাহিদী একজন কবি। তাঁর কবিতায় জীবনবোধ, মানবিক অনুভূতি, সমাজচেতনা ও আত্মঅনুসন্ধানের বিষয়গুলো গুরুত্ব পায়। তিনি সমকালীন বাস্তবতা ও অন্তর্লোকের অনুভূতিকে কবিতার ভাষায় প্রকাশ করার চেষ্টা করেন।
Read more
নির্মলেন্দু গুণ বাংলাদেশের অন্যতম প্রভাবশালী আধুনিক কবি। তিনি প্রেম, দ্রোহ, মানবিকতা ও রাজনৈতিক সচেতনতার কবি হিসেবে পরিচিত। সহজ, কথ্য ও আবেগঘন ভাষায় গভীর অনুভূতি প্রকাশই তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য।
Read more
আসাদ চৌধুরী ছিলেন বাংলাদেশের প্রখ্যাত কবি, সাংবাদিক, প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী। তিনি ষাটের দশকের একজন গুরুত্বপূর্ণ কবি এবং স্বাধীনতা, মানবিকতা ও রাজনৈতিক সচেতনতার কবি হিসেবে বিশেষভাবে পরিচিত।
Read more
সুফিয়া কামাল ছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান কবি, নারী আন্দোলনের অগ্রদূত, সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বাঙালি নারীর অধিকার, মানবিকতা ও সামাজিক ন্যায়ের প্রশ্নে আজীবন সক্রিয় ছিলেন এবং বাংলা সাহিত্যে নারীর কণ্ঠস্বরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন।
Read more
শামসুর রহমান ছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক কবি, সাংবাদিক ও চিন্তাবিদ। তাঁকে বাংলা আধুনিক কবিতার প্রধান পুরোধা হিসেবে বিবেচনা করা হয়। তাঁর কবিতায় নগরজীবন, মানবিকতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও স্বাধীনচেতা চিন্তার গভীর প্রতিফলন দেখা যায়।
Read more
১৯১১ সালের ২০ জুন (১০ আষাঢ়, ১৩২৮) বরিশালের শায়েস্তাবাদ নবাব পরিবারে সুফিয়া কামালের জন্ম। ডাক নাম ছিল হাসনা বানু। নানী রেখেছিলেন এই নামটি আরব্য উপন্যাসের হাতেম তাইয়ের কাহিনি শুনে। সুফিয়া খাতুন নামটি রেখেছিল দরবেশ নানা। তিনিই–সুফিয়া কামাল। 'একালে আমাদের কাল' শীর্ষক লেখায় সুফিয়া কামাল তার জন্ম প্রসঙ্গে বলেছেন এভাবে:
'মাটিকে বাদ দিয়ে ফুল গাছের যেমন কোন অস্তিত্ব নেই আমার মাকে বাদ দিয়ে আমারও তেমন কোন কথা নেই। আমি জন্ম নেবার আগেই মায়ের মুখে 'হাতেম তাইয়ের কেচ্ছা' শুনে আমার নানীআম্মা আমার নাম রেখেছিলেন হাসনা বানু। আমার নানা প্রথম বয়সে সদর আলা থেকে জজগিরি পর্যন্ত সারা করে শেষ বয়সে সাধক–'দরবেশ' নাম অর্জন করেছিলেন। শুনেছি যে-দিন আমি হলাম, নিজের হাতে আমার মুখে মধু দিয়ে তিনি আমার নাম রেখেছিলেন সুফিয়া খাতুন। কিন্তু আমার ডাক নাম হাসনা বানুটাই আমাদের পরিবারে প্রচলিত। সুফিয়া বললে এখনও কেউ কেউ আমাকে হঠাৎ চিনতে পারেন না। আমার ভাইয়া ছোট বেলায় আমাকে ডাকতেন 'হাচুবানু' বলে; কেউ কেউ বলতো 'হাসুবানু'।'
Read more
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে তিনি ব্যাপকভাবে পরিচিত। কালের সীমা অতিক্রম করে হয়েছেন কালোত্তীর্ণ।
আসাদ চৌধুরী একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও আবৃত্তিকার। আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। সাহিত্যে তিনি গণমুখী, নান্দনিক ও রোমান্টিক। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলার লোকায়ত জীবন সবই তাঁর লেখায় স্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন।
Read more
শওকত ওসমান কলকাতার আলীয়া মাদ্রাসা থেকে প্রবেশিকা (১৯৩৩), সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে আইএ (১৯৩৬) ও বিএ (১৯৩৯) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ (১৯৪১) পাস করেন। আই.এ পাস করার পর তিনি কিছুদিন কলকাতা করপোরেশন এবং বাংলা সরকারের তথ্য বিভাগে চাকরি করেন। এম.এ পাস করার পর তিনি গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে (১৯৪১) লেকচারার পদে নিযুক্ত হন। ১৯৪৭ সালে তিনি চট্টগ্রাম কলেজ অব কমার্স-এ যোগ দেন এবং ১৯৫৯ সাল থেকে ঢাকা কলেজে অধ্যাপনা করে ১৯৭২ সালে স্বেচ্ছায় অবসরে যান। চাকরি জীবনের প্রথমদিকে স্বল্পসময় তিনি কৃষক পত্রিকায় সাংবাদিকতা করেন।
Read more
আজাদ, হুমায়ুন (১৯৪৭-২০০৪) কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী। বিক্রমপুরের রাড়িখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল জন্ম। পিতা আবদুর রাশেদ স্কুল শিক্ষক, মাতা জোবেদা খাতুন গৃহিণী। তাঁর পূর্ব নাম হুমায়ুন কবির। ১৯৮৮ সালের ২৮ সেপ্টেম্বর তিনি হুমায়ুন কবির নাম পরিবর্তর করে বর্তমান হুমায়ুন আজাদ নাম গ্রহণ করেন। হুমায়ুন আজাদ রাড়িখাল স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক (১৯৬২), ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্সসহ স্নাতক (১৯৬৭) ও স্নাতকোত্তর (১৯৬৮) এবং এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞান বিষয়ে গবেষণা করে ১৯৭৬ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
Read more
প্রলম্বিত গোঁফ আর শুভ্রকেশের ঋষিতুল্যরূপ অধিকারী একঝাঁক সম্পূর্ণ কাশফুলের মতো সফেদ বাউল চুলের সমারোহ এবং কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে সদা প্রাণোচ্ছল একজন মানুষ 'রোদ ঝলসানো মুখ'-এর কবি সমুদ্র গুপ্ত। 'শেকড়ের খোঁজে'র একজন কবির নাম সমুদ্র গুপ্ত। বাংলা শিল্প-সাহিত্যের সাংস্কৃতিক জগতে একনিষ্ঠ ত্যাগী কর্মী শত সহস্র লাখো মানুষের প্রিয় কাছের কবি চেতনার কবি বাংলা শব্দের অন্যতম শক্তিমান কবি সমুদ্র গুপ্ত।
Read more
বাস্তবিক অর্থে জাহাঙ্গীর ডালিম একজন তারুন্যর কবি, সাংবাদিক ও
সংগঠক। এছাড়া তিনি ছড়া, গল্প ও প্রবন্ধ লিখছেন সংবাদপত্রে নিয়মিত
ভাবে। তার লেখায় ফুটে উঠেছে দেশ মাতৃভূমি, মুক্তিযুদ্ধ, ¯^াধীনতা,
বাংলা ভাষা আন্দোলন, সমাজ-পরিবেশ, প্রেম-বিরহ, প্রকৃতি, মেঘ বৃষ্টি,
বৈশাখ, নদী, সাগর, পাখি, গাছ আর মানুষ। বাঙালি জীবনে প্রেমের আকাশ
ও সম্ভাবনা সংকীর্ণ বলে অনেক সময় কল্পনার নারীকে নিয়েও রচিত করেন
অসংখ্য প্রেমের কবিতা সামনে কেউ নেই, হয়তো কখনও ছিল না তবু কবি
Read more
কবি হেলাল হাফিজ ফেসবুকে বা গণমাধ্যমে এখন যতটা সহজলভ্য, বছর দুয়েক আগেও অতটা সহজলভ্য তিনি ছিলেন না। অনেকেরই ধারণা ছিল -- তিনি মারা গেছেন অথবা প্রবাসে আছেন, অনেকের মতো আমারও একই ধারণা ছিল। ২০১১ সালের ডিসেম্বরে আকস্মিকভাবে একদিন জানতে পারলাম তিনি বেঁচে আছেন এবং প্রেস ক্লাবে নিয়মিত বসেন। যার কাছে জানতে পারলাম; তিনি আমাকে হেলাল হাফিজের ফোন নাম্বার দিতে পারেননি, পেরেছিলেন তার ছোট ভাই নেহাল হাফিজেরটা দিতে।
Read more
শামসুর রাহমান ঢাকার পোগোজ স্কুল থেকে ১৯৪৫ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৭ সালে ঢাকা কলেজ থেকে আই.এ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। কিন্তু তিনি অনার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তবে তিনি ১৯৫৩ সালে বি.এ (পাস কোর্স) পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমান, জিল্লুর রহমান সিদ্দিকী, হাসান হাফিজুর রহমান, সৈয়দ মোহাম্মদ আলী, সাবের রেজা করিম, তরীকুল আলম, আবু জাফর ওবায়দুল্লাহ, বদরুদ্দীন উমর, আবুল মাল আবদুল মুহিত, মোস্তফা কামাল, সৈয়দ ইশতিয়াক আহমেদ, সৈয়দ আলী কবির, আবদুল গাফ্ফার চৌধুরী প্রমুখ ব্যক্তিত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল।
Read more
"সৈয়দ শামসুল হকের রচনায় সমসাময়িক বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। আগের বড় লেখকেরা সকলেই গ্রামকেন্দ্রিক উপন্যাস বা গল্প লিখেছেন। সৈয়দ শামসুল হক নতুন উদীয়মান মধ্যবিত্তের কথা ভালো করে বললেন এবং মধ্যবিত্ত জীবনের বিকারকেও তিনি ধরলেন"। বলেন অধ্যাপক আনিসুজ্জামান।
Read more
কবিতার মানুষ কবি, লেখক, সাংবাদিক ও সংগঠক এ এস এম
এনামুল হক প্রিন্স। রোমান্টিক কবি হিসেবে হৃদয় দোলা কবিতায়
ব্যাপক সাড়া পড়েছে। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা, মাসদাইরে
জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষা জীবন বিএ, বিএড সম্পন্ন করেন।
তিনি সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
Read more