শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি’ কিংবা ‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি’ কিংবা ‘কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী/গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি/এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। অথবা ‘যতকাল রবে পদ্মা যমুনা/ গৌরী মেঘনা বহমান/ততকাল রবে কীর্তি তোমার/ শেখ মুজিবুর রহমান। কত চমৎকারভাবেই না কবিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাব্যের সোনালি পাতায় স্মরণীয় করে রেখেছেন। এটি ছিলো তাঁর পাওনা। তিনিও কবি ও কবিতা অসম্ভব ভালোবাসতেন বলেই তিনি কাব্যজগতে অমর-অম্লান হয়ে আছেন।
Read more
গান গেয়ে গেয়ে বাউলের দল আসে ভিক্ষা করতে। দেশের অবস্থা খারাপ। একদিকে স্বদেশি আন্দোলন। আরেকদিকে যুদ্ধ। কেরাসিনের মতোই অনেক জিনিস উধাও হয়ে গেছে বাজার থেকে। গেরস্তের ঘরে আলো বলতে রেড়ির তেলের প্রদীপ। নিত্যনতুন খবর গান হয়ে ফেরে বাউলদের মুখে মুখে।
Read more
হরে, হাচাই কইতাছি। টানলে দেখবি, ধোঁয়ার স্বাদ কইলজার ভিত্রে কেমনে ঠোক্কর মারে, শইল্যের থাইকা বাতের বেতা আলগা কইরা ছাড়ে।
দাদি! তোমার এমন সোন্দর ছড়া হুনলে কি না টাইন্যা পারি? দ্যাও, টান মারি।
নদীর হাতে ধোঁয়াসমেত চুরুট তুলে দেয় রেজিয়া বেগম। এরপর আবার ছড়া কাটে,
Read more
অঘ্রান শেষে পৌষের কুয়াশার ভোর। বিলের শান্ত গভীর জলের ওপর অলস অজগরের মতো জমাট কুয়াশার চাদরটা কুণ্ডলী পাকিয়ে বসে আছে এক টুকরো রোদের আশায়। ওদিকে পুব কোণে কপট কুয়াশার আবরণ ভেঙে সূর্য উঁকি দিতে এখনো বেশ কিছুটা সময় বাকি। সেই অপেক্ষায় পুব আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ঘোট পাকানো কুয়াশাটা হালকা হচ্ছে ধীরে ধীরে – যেন কোনোই তাড়া নেই। সারারাত আলসেমিতে ডুবে থেকে আড়মোড়া ভেঙে জেগে উঠতেই এখন যত গড়িমসি তার।
Read more
নাহ, এয়ারপোর্টে কোনো অসুবিধা হয়নি। যদিও ঢাকা এয়ারপোর্টে সমস্যা হতে পারে – এরকম একটা আশঙ্কা মেজর আজমত শিরওয়ানীর ছিল। তবে পাসপোর্টের তথ্যে তিনি তো কোনো ‘মেজর’ নন, পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন অফিসারও নন। স্রেফ ‘আজমত শিরওয়ানী’ নামে দুবাইয়ের এক ব্যবসায়ী। ফলে সমস্যা হওয়ার কথাও ছিল না। তবে ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে মেজর আজমত শিরওয়ানীর যে কোনো সমস্যা হয়নি তার মূল কারণ নামের আগে ‘মেজর’ নেই বলে নয়, কারণটা হচ্ছে যে-ইসলামি দলটা ওর করাচি থেকে দুবাই এবং দুবাই থেকে বাংলাদেশে আসার পুরো প্রক্রিয়াটা দেখভাল করেছিল, তাদের লোকজন রয়েছে এয়ারপোর্টে।
Read more