নারায়নগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত
বিশিষ্ট কবি -সাহিত্যিকদের সন্মানা উত্তরীয় প্রদান অনুষ্ঠানে বাংলা একাডেমীর মহাপরিচালক মোহাম্মদ নূরুল হুদা।
ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ
জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া টাউন হল
প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন
হয় ২১ ফেব্রুয়ারী।
৮ম দিনে বুধবার ২৮ ফেব্রুয়ারী বিকালে নারায়ণগঞ্জ জেলার কবিদের
সম্মান জানাতে উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন। নারায়ণগঞ্জ জেলা
প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর
মহাপরিচালক জাতিসত্তার কবি মোহাম্মদ নূরুল হুদা। এছাড়াও মঞ্চে
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ¯স্ননামধন্য গুণী কবিবৃন্দ।
বই মেলায় নারায়ণঞ্জ জেলার বিভিন্ন প্রকাশকরা নারায়ণগঞ্জ জেলা সহ
দেশের বিভিন্ন লেখকদের বই দিয়ে স্টল গুলো সাজিয়েছেন। প্রতিদিনই
ছিলো স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও শিশু থেকে সব বয়সী মানুষের
উপচে পড়া ভীড়।
বই মেলাকে ঘিরে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত্রী ৮টা পর্যন্ত চলে
কবিদের ¯^রচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা
প্রশাসক এর নির্দেশনায় ¯ রচিত কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসন এর নির্দেশনায় ¯রচিত কবিতা ও সাংস্কৃতিক
অনুষ্ঠান পর্বের পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির
কালচারাল অফিসার রুনা লায়না ও নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগারের
লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্র।
উপস্থিত ছিলেন কবি মুজিবুল হক কবীর, তারাপদ আচার্য্য,
নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ ফজলুল হক রুমন রেজা, সাপ্তাহিত মুক্ত
আওয়াজ পত্রিকার সম্মাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্স,
বর্ণ সাহিত্য পত্রের সম্পাদক আবু রায়হায়, দৈনিক ডান্ডিবার্তার
বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম, বাংলাদেশ রাইটার্স ক্লাব
নারায়ণগঞ্জ সভাপতি আনিসুল হক হীরা, কাব্যছন্দ সাহিত্য ও
সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি শফিকুল ইসলাম আরজু, সাধারণ
সম্পাদক আবুল কালাম, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল রহিম,
রাকিবুল রকি, মাকসুদা ইয়াসমিন, সবুজ রায়, শ্যামল পাল, পুলক
হাসান, রহুল আমিন বাবুল, দেওয়ান শামসুর রহমান, মোহাম্মদ আলী,
লুৎফর রহমান সর্দার প্রমুখ। এই সময় আরো উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ লেখক, কবি সাহিত্যকগণ এবং সাহিত্যিক পুরস্কার
গ্রহণকারী শিশু ও সুধীবৃন্দ।